ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দিনাজপুরে কুরিয়ার সার্ভিস অফিস থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার Logo জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি Logo মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির Logo দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo পাকিস্তান দলে যোগ দিচ্ছেন শফিক ও শাকিল Logo স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান Logo যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

ভারতের চেয়ে অনেক ক্ষেত্রেই সফল বাংলাদেশ: অর্মত্য সেন

প্রতিনিধির নাম :

গড় আয়ু ও নারী শিক্ষাসহ অনেক ক্ষেত্রেই বাংলাদেশ এখন ভারতের চেয়ে বেশি সফল বলে এমন মন্তব্য করেছেন নোবেল জয়ী ভারতীয় অর্থনীতিবিদ অর্মত্য সেন।

রবিবার যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন দ্য নিউ ইয়র্কারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গড় আয়ু, নারী শিক্ষাসহ বহু ক্ষেত্রে এখন ভারতের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
এছাড়া ভারতের সমাজে হিন্দুত্ববাদী চিন্তার সংকীর্ণতা যেভাবে প্রতিফলিত হচ্ছে বাংলাদেশের চিত্র সেদিক থেকে অনেকটাই ভিন্ন বলে মনে করেন তিনি।

সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতির কঠোর সমালোচনা করেন অর্মত্য সেন।

তিনি বলেন, ইচ্ছা করেই ভারতের বহু ধর্মীয় ও বহুনৃতাত্ত্বিক পরিচয় নষ্ট করার চেষ্টা করছে মোদি সরকার।

গেটস ফাউন্ডেশন নরেন্দ্র মোদিকে অ্যাওয়ার্ড দেবে এমন খবরে বিস্মিত হয়েছেন বলে জানান অর্মত্য সেন।

অর্মত্য সেন বলেন, মাত্র ১২ বছর আগে ২০০৭ সালে আমাদের একজন মুসলিম প্রেসিডেন্ট, একজন শিখ প্রধানমন্ত্রী এবং শাসক দলের একজন খ্রিস্টান নেতা ছিলেন। সে সময় সংসদের বেশিরভাগ সদস্য হিন্দু হলেও কেউ হিন্দুত্ববাদী চিন্তা চাপিয়ে দিতে চাননি। অথচ হঠাৎ করেই আজ আমরা এমন এক পরিস্থিতিতে এসে পড়েছি যেখানে গরুর মাংস খাওয়ার কারণে একজন মুসলিমকে প্রকাশ্যেই নিপীড়ন এবং হত্যা করা হচ্ছে।

বহুমুখী আত্মপরিচয়ের সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গে অর্মত্য সেন বাংলাদেশের ব্যাপক প্রশংসা করেন।

তিনি বলেন, বাংলাদেশ আজ অনেক দিক থেকেই ভারতের চেয়েও বেশি সফল। আগে বাংলাদেশের মানুষের গড় আয়ু ভারতের চেয়ে কম ছিলে। কিন্তু এখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ৫ বছর বেশি। নারী শিক্ষার হারও বেশি বাংলাদেশে। আর ভারতের হিন্দু চিন্তায় ব্যাপকহারে যে সাম্প্রদায়িক সংকীর্ণতার উত্থান ঘটেছে বাংলাদেশের মুসলিম চিন্তায় কিন্তু সেরকম সংকীর্ণতা নেই। বাংলাদেশে বহুমুখী আত্মপরিচয়ের শান্তিপূর্ণ সহাবস্থান দেশটির এই অগ্রগতিতে ভূমিকা রেখেছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
১৩ বার পঠিত হয়েছে