ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর Logo অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন Logo রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo অনিয়মের দায়ে পিরোজপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা Logo মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

ভারতের জন্য শেখ হাসিনার প্রার্থনা

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। এমন পরিস্থিতিতে সৃষ্ট নজিরবিহীন ক্ষয়ক্ষতিতে ভুক্তভোগীদের জন্য শোক ও প্রার্থনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১০ মে) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে থেকে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, বাংলাদেশ-ভারত সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে করোনা মোকাবিলার বিষয়েও অঙ্গীকারবদ্ধ।

ভারতে টানা ৪ দিন পর করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৪৯৯ জন।দৈনিক মৃত্যুর সংখ্যাও নেমেছে ৪ হাজারের নিচে। সোমবার দেশটিতে ৩ হাজার ৭৪৮ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
১৭ বার পঠিত হয়েছে