ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ফুটবল মাঠে মৃত্যুর মিছিল, সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ১৫ Logo নিকার সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে বিজিবির ছয় প্লাটুন Logo পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে আটক ৬ Logo সানা থেকে রিয়াদ, মরুভূমি পেরিয়ে ইয়েমেনিদের অনিশ্চিত যাত্রা Logo ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতি Logo শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান Logo ডেভিস কাপে ১৪ দেশের মধ্যে ষষ্ঠ বাংলাদেশ Logo সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ Logo দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারও পেছাল

ভোটকেন্দ্রে ধূমপানে রেডিওমার্কার এজেন্টকে সাজা

প্রতিনিধির নাম :

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে ধূমপানের অভিযোগে এসআই সোহেল মাহমুদ (৫৫) নামে রেডিওমার্কার এক এজেন্টকে সাজা দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দেবনাথ জানান, ভোটকেন্দ্রের ভেতরে ধূমপানের অভিযোগে এসআই সোহেল মাহমুদ নামে রেডিওমার্কার এক এজেন্টকে অর্থদণ্ড দেয়া হয়েছে। পেনাল কোর্টের ১৮৮ ধারায় তাকে ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে সাত দিনের জেল দেয়া হয়। পরে অর্থ পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।

 এদিকে এ কেন্দ্রের দুটি বুথে বিএনপির মেয়রপ্রার্থীর কোনো এজেন্ট দেখা যায়নি। কিন্তু সারিবদ্ধভাবে লাইনে ভোটারদের উপস্থিতি দেখা গেছে।

উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট হচ্ছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৫৭টি ওয়ার্ডের ৪২৫ ভোটকেন্দ্রের দুই হাজার ৭৬১টি কক্ষে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় দেখা গেছে। ভোট কেন্দ্র করে নারী-পুরুষ সবার মধ্যেই বিরাজ করছে এক ধরনের উৎসবমুখর পরিবেশ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
৪৩ বার পঠিত হয়েছে