ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর Logo অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন Logo রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo অনিয়মের দায়ে পিরোজপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা Logo মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

ভোমরা ব্যবসায়ীর ২৩ টাকা ছিনতাইয়ের মুল হোতা আলিমুদ্দীন গাজি গ্রেপ্তার

প্রতিনিধির নাম :

সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা-ভোমরা মহাসড়কের আলীপুর ঢালীপাড়ায় এক ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে আলিমুদ্দীন গাজিকে গ্রেপ্তার করা হয়েছে। ২০ জানুয়ারী সোমবার সকালে সদর উপজেলার লক্ষীদাঁড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আনারুদ্দীন গাজির ছেলে।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ভোমরার ব্যবসায়ী আমির হামজার কর্মচারী শওকত আলী ও ওবায়দুল্লাহ ব্যবসায়িক কাজে গত ২৯ ডিসেম্বর সাতক্ষীরার দুটি ব্যাংক থেকে ২৩ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা উত্তোলন করেন। পরে তারা মোটরসাইকেলে ভোমরায় যাচ্ছিলেন।

একপর্যায়ে বিকাল সোয়া পাঁচটার দিকে আলিপুর ঢালীপাড়া এলাকায় পৌছালে ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে শওকাতের মাথায় আঘাত করলে তারা মোটরসাইকেল থেকে পড়ে যান। এসময় ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিযে যাওয়ার সময় স্থানীয় জনতা মেহেদী হাসান মুন্না নামের একজন ছিনতাইকারীকে আটক করে।

পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বাকি ৪ ছিনতাইকারী টাকা নিয়ে পালিয়ে যায়। এঘটনায় আমির হামজা বাদি হয়ে মুন্না, রফিক, আরাফাত ও আলীমুদ্দীন গাজীকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ সুপার আরও জানান, মুন্না ইতোমধ্যে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে।

গত রোববার মামলার অন্যতম আসামি রফিককে সদর থানার কুচপুকুর এলাকা থেকে লুণ্ঠিত প্রায় ৪ লাখ টাকাসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

অপরদিকে অপর আসামি আরাফাত হোসেন গত রোববার আদালতে আত্মসমর্পণ করেছে। সোমবার গ্রেপ্তারকৃত আসামী আলিমুদ্দীন গাজীকে আদালতে প্রেরণ ও রিমান্ডে নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
৭ বার পঠিত হয়েছে