1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ইসরাইলের বিমান হামলায় লেবাননে ১২ জন নিহত মধ্যপ্রাচ্যের মিত্রদের জন্য ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের গরমে সুস্থ থাকতে জেনে নিন শসা খাওয়ার সঠিক পদ্ধতি সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন ডেমরা থানা কমিটির পক্ষ থেকে মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও বিশাল সমাবেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী

মজুরির দাবিতে মধ্যরাতে থানায় শ্রমিকরা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৩১ মে, ২০১৮

ঠাকুরগাঁওয়ে সারাদিন কাজ করে মজুরি না পেয়ে মধ্য রাতে খানায় অভিযোগ করেছেন ৩৭ কৃষি শ্রমিক। তাদের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল পতিলা ভাষা গ্রামে। বুধবার দিবাগত রাত একটার দিকে শ্রমিকরা বালিয়াডাঙ্গী থানায় অবস্থান নেন।

শ্রমিকরা জানায়, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুর্গাপুর গ্রামের  খলিলুর রহমান ওরফে টপ হাজি ওরফে ডবল হাজীর ধান কাটার কাজ করেন তারা। তাদেরকে বিঘা প্রতি ২ হাজার ৩০০টাকা হিসাবে চুক্তিভিত্তিতে কাজে নেন জমির মালিক। বুধবার সারাদিনে ১২বিঘা জমিতে ধান কাটার পর টাকা চাইলে তিনি  মালিক খলিলুর টাকা দিতে অপারগতা জানান।

শ্রমিকদের অভিযোগ, তাদের মজুরির পরিমাণ দাঁড়িয়েছে ২৭ হাজার ৬শ টাকা। এরমধ্যে ৫ হাজার টাকা অগ্রিম দিয়ে ধান কাটতে বলেন মালিক। বাকী ২২ হাজার ৬শ টাকা কাজ শেষে পরিশোধ করার কথা থাকলেও পরিশোধ করেনি।এমতাবস্থায় রাত ১২ টা পর্যন্ত তার বাড়ীর সামনে অবস্থান  নিলেও কাজ হয়নি। পরে নিরুপায় হয়ে শ্রমিকরা থানায় অভিযোগ করেন। থানা পুলিশ তাৎক্ষণিক একটি অভিযোগ রুজু করেন। ৩৭ শ্রমিকের পক্ষে মনসুর আলী এ অভিযোগ করেন।

এ ব্যপারে খলিল হাজির ছেলে নজরুল ইসলাম জানান, টাকা দিতে কিছুদিন সময় লাগতে পারে। থানার অভিযোগ করার ব্যপারে তিনি জানান, থানায় জানিয়ে কোন লাভ হবে না।

বালিয়াডাঙ্গী থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এবিএম সাজেদুল ইসলাম বলেন, আমি অভিযোগ পেয়েছি। এটি একটি অমানবিক কাজ করেছেন তিনি।তার বিরুদ্ধে তড়িৎ ব্যবস্থা নিতে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews