1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

মধ্যরাতে রোহিঙ্গা শিবিরে অভিযান, আটক ১৫০

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

কক্সবাজার: মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৫০ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের জন্য আটকৃতদের উখিয়া ডিগ্রি কলেজে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে আনা হয়েছে।
উখিয়া থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন, রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার স্বার্থে ত্রাণ দিতে আসা ব্যক্তিদের বিকেল ৫টার মধ্যে ক্যাম্প ত্যাগের নির্দেশনা জারি করা হয়েছে।
কক্সবাজারে উখিয়া কুতুপালং, বালুখালী ও থাইংখালীর নতুন রোহিঙ্গা ক্যাম্পে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় তাদের আটক করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফরুজুল হক টুটুল বলেন, ‘প্রতিটি রোহিঙ্গা শিবিরে গোয়েন্দা নজরদারি আছে। কিছু ব্যক্তি রোহিঙ্গা ক্যাম্পে রাতের বেলা সন্দেহজনক চলাফেলা করে আসছিল। রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেড় শতাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হবে।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews