1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

মাদারীপুরে কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম করা বখাটে গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০১৮

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর চৌরাস্তা এলাকার ও সরকারি সুফিয়া মহিলা কলেজের ছাত্রী কেয়া আক্তারের মুখে কুপিয়ে জখম করা বখাটে শাওনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট এলাকা থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, কলেজ ছাত্রীকে কোপানোর পর মঙ্গলবার রাত থেকেই শাওনকে ধরার জন্য বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালায়। শাওনের বাড়িঘর তালা মেরে পরিবারের সকল সদস্যরা অন্যত্র চলে যায়। সবশেষে বুধবার রাতে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে শাওনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে শাওন। পরে তাকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর চৌরাস্তা এলাকার মো. মোকলেস শিকদারের মেয়ে কলেজ ছাত্রী কেয়াকে শহরের রকেটবিড়ি এলাকার আনু খার বখাটে ছেলে শাওন দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু কলেজ ছাত্রী ওই বখাটের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজে যাওয়া আসার পথেও তাকে বিরক্ত করতো। এ বিষয়টি ওই ছাত্রী মা-বাবাকে জানালে তারা শাওনের পরিবারকে বিষয়টি জানায়। এতে শাওন ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে লোকজন নিয়ে ছাত্রীর বাড়িতে গিয়ে বসতঘরে ঢুকে মুখে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামরুল হাসান বলেন, বুধবার রাতে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট এলাকা থেকে শাওনকে গ্রেফতার করা হয়। সে আমাদের কাছে কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম করার কথা স্বীকার করেছে। শাওনকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews