ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্বের আহ্বান মির্জা ফখরুলের Logo ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত ও উদ্ধার সক্ষমতা বাড়াতে বললেন তারেক রহমান Logo বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo নাগোয়ায় টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন তারেক রহমান Logo বালুরমাঠে এসআরবির অভিযান, গাঁজাসহ আটক ৪ Logo কাজাখস্তানকে হারিয়ে আর্চারিতে বাংলাদেশের মেয়েদের সোনালি সাফল্য Logo ইনানীতে ৩২ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, গ্যাসকূপের সম্ভাবনা খতিয়ে দেখছে বাপেক্স Logo রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান তারেক রহমান Logo বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধ করতে যাচ্ছে চীন

প্রতিনিধির নাম :

আন্তর্জাতিক ডেস্ক: পাল্টাপাল্টি শুল্কারোপের উত্তেজনার মধ্যেই মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধ করতে যাচ্ছে চীন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চীন সরকার এয়ারলাইন্সগুলোকে বোয়িং থেকে নতুন করে বিমান না কেনার নির্দেশ দিয়েছে। একইসাথে বোয়িং নির্মিত বিমান যন্ত্রাংশ এবং অন্যান্য সরঞ্জামের ওপরও বিধিনিষেধ আরোপ করেছে বেইজিং।

এ সিদ্ধান্তের ফলে চীনে ব্যবসা গোটাতে হতে পারে বোয়িংকে। ফলে লাভবান হতে পারে প্রতিদ্বন্দ্বী ফরাসি উড়োজাহাজ প্রস্তুতকারক এয়ারবাস অথবা চীনা প্রতিষ্ঠানগুলো।

এর আগে বলা হচ্ছিল, ২০২৫ থেকে ২০২৭ সালের মধ্যে বোয়িং থেকে ১৭৯টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা চূড়ান্ত করেছিল চীনের শীর্ষস্থানীয় তিন বিমান সংস্থা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
২৬ বার পঠিত হয়েছে