1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

মিরপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ‘ফজর-আলম ও সবুজ’ সিন্ডিকেট

মোরশেদ আলম
  • আপডেট এর সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

রাজধানীর মিরপুর-১ সাব-রেজিস্ট্রি অফিস-এ দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে ঘুষ-বাণিজ্য, জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। সেবাগ্রহীতাদের দাবি ফজর আলী, আলম ও সবুজের নেতৃত্বে গড়ে ওঠা চক্রটি অফিসের কার্যক্রম কার্যত নিয়ন্ত্রণ করছে; ফলে সাধারণ মানুষ দলিল রেজিস্ট্রেশনসহ জমি-সংক্রান্ত সেবা পেতে গিয়ে হয়রানি ও অতিরিক্ত অর্থ দাবির মুখে পড়ছেন। অভিযোগ রয়েছে, সাব-রেজিস্ট্রার বদলি হয়ে এলেও অল্প সময়ের মধ্যেই তিনি ওই চক্রের প্রভাবের মুখে পড়েন। আরও অভিযোগ রয়েছে যে দলিল রেজিস্ট্রির সময় এই ফজর সাব রেজিস্ট্রার এর ডান পাশে দাড়িয়ে থাকেন এবং তার নির্দেশনা অনুযায়ী সাব রেজিস্ট্রার দলিল রেজিস্ট্রি করে থাকেন। অফিসের কিছু কর্মচারী ও দালালচক্রের সমন্বয়ে গড়ে ওঠা এই সিন্ডিকেট দলিল রেজিস্ট্রেশন, শ্রেণি পরিবর্তন, কম মূল্যে (লেস ভ্যালু) দলিল নিবন্ধন, সাজানো দাতা তৈরি ও এনআইডি-সংক্রান্ত জালিয়াতির মাধ্যমে অবৈধ সুবিধা আদায় করে থাকে।সেবাগ্রহীতাদের ভাষ্য,প্রতি দলিলে ন্যূনতম কয়েক হাজার টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকা পর্যন্ত ‘ম্যানেজমেন্ট’ খরচ দাবি করা হয়। টাকা না দিলে ফাইল ঝুলে থাকে, নানা অজুহাতে ফেরত দেওয়া হয় বা অকারণে বিলম্ব করা হয় অবসরপ্রাপ্তদেরও সক্রিয় দালালি।

অভিযোগে আরও বলা হয়, অবসরপ্রাপ্ত বলেন কর্মচারী আলম অফিসে নিয়মিত উপস্থিত থেকে দালালি তদারক করেন এবং বড় অংকের বায়না ও ভাগাভাগি নির্ধারণ করেন। এখানে যারা নাইট গার্ড এর কাজ করছেন তারাই রাম রাজ্য কায়েম করেছেন বলে এমনটাই অভিযোগ ছিল পূর্ব সময়। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয়দের দাবি, অভিযুক্তদের কেউ কেউ স্বল্প আয়ের চাকরিতে থেকেও অল্প সময়ে বহুতল ভবন, একাধিক ফ্ল্যাট, প্লট, জমি ও বিলাসবহুল গাড়ির মালিক হয়েছেন। মিরপুর থেকে শুরু করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় রয়েছে ফজর এর ফ্ল্যাল্ট এছাড়াও তার গ্রামের বাড়ি শরিয়তপুরেও রয়েছে অঢেল সম্পত্তি। এসব সম্পদের উৎস ও আয়ের সঙ্গে সামঞ্জস্য আছে কি না তা খতিয়ে দেখার দাবি উঠেছে।প্রশাসনিক নীরবতা কেন,সেবাগ্রহীতারা জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ও দুর্নীতি দমন সংস্থায় অভিযোগ দেওয়া হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। ফলে সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠেছে।একজন সাবেক সাবরেজিস্ট্রার নাম প্রকাশ না করার শর্তে বলেন, দলিল লেখক ও নকল নবীশদের একটি অংশকে সঙ্গে নিয়ে অবৈধ সুবিধা বণ্টনের কাঠামো তৈরি হয়েছে। ভাঙার উদ্যোগ না নিলে পরিস্থিতি বদলানো কঠিন। অনেক মনে করেন নিম্নোক্ত পদক্ষেপ নিলে পরিস্থিতির উন্নতি সম্ভব,স্বাধীন তদন্ত কমিটি গঠন করে সম্পদের উৎস যাচাই। ডিজিটাল মনিটরিং ও সিসিটিভি বাধ্যতামূলক করা, যাতে দালালচক্রের প্রবেশ সীমিত হয়। দলিল নিবন্ধনে সম্পূর্ণ অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালু ও নগদ লেনদেন বন্ধ।নিয়মিত বদলি ও রোটেশন নীতি কঠোরভাবে প্রয়োগ।উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বছরের পর বছরেও এদের কোনো বদলি হয় না।এই বিষয়ে ফজর এর ০১৯৮০৩০১৩২০ এই নাম্বার এ যোগাযোগ করলে তিনি সঠিকভাবে কোনো উত্তর দিতে পারেন নাই।

সেবাগ্রহীতাদের জন্য হটলাইন ও অভিযোগ সেল সক্রিয় করা এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা।সেবাগ্রহীতাদের দাবি দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের ভাষ্য অফিসে গিয়ে যেন আর জিম্মি হতে না হয়, ন্যায্য সেবা পেতে ঘুষ না দিতে হয় এই নিশ্চয়তাই চাই। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। প্রশাসনের কার্যকর হস্তক্ষেপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এমন প্রত্যাশা সবার। এ বিষয়ে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তারা বক্তব্য দিতে রাজি হননি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews