1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জে অস্ত্র তৈনাররির কারখা সন্ধান

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮

মুন্সীগঞ্জে সদর উপজেলা চরাঞ্চলের গজারিয়া কান্দি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। সেখান  থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও তা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এসব অস্ত্রের মধ্যে রয়েছে স্নাইপার রাইফেলের মতো মারণাস্ত্রও।

সোমবার দুপুর দেড়টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।

পুলিশ জানায়, চরকেওয়ার গজারিয়া কান্দি এলাকায় জনৈক মিজানুর রহমানের নিজ বাড়ির কারখানায় অস্ত্র তৈরির খবর জানতে পারে পুলিশ। পরে রবিবার গভীর রাতে সেখানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করা হয়।

অস্ত্র তৈরির কারখানার মূল হোতা মিজানুর রহমান (৩৮) ওই গ্রামের খোরশেদ দিদারের ছেলে। তিন নিজ বাড়িতে অস্ত্র তৈরির এ কারখানা গড়ে তুলেছিলেন।

উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদির মধ্যে রয়েছে – একটি দেশীয় তৈরি স্নাইপার রাইফেল, দুইটি দেশীয় তৈরি ওয়ান শুট্যার গান, এক রাউন্ড রাইফেলের গুলি, নয় রাউন্ড পিস্তলের গুলি, চার রাউন্ড শর্ট গানের গুলি, পিস্তলের দুইটি গুলির খোসা, স্নাইপার রাইফেলের দুইটি পাইপ, একটি ছোরা ও চাপাতি, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির ড্রিল মেশিন, দুইটি পিস্তল সাদৃশ্য স্টিলের পাত, ৬টি আগ্নেয়াস্ত্র তৈরির স্প্রিং এবং লাগেজ ভর্তি আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি।

সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মিজানুর রহমান পালিয়ে যান। তার বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। পলাতক মিজানুর রহমানসহ সহযোগিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews