1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
পহেলা বৈশাখকে ঘিরে ব্যস্ততা বেড়েছে পটুয়াখালীর পালপাড়ার মৃৎশিল্পীদের ইরানের যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করায় এরদোগানের তীব্র সমালোচনা করলেন নেতানিয়াহু ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে আলোচনা ব্যর্থ : ভ্যান্স কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী নোয়াখালীতে ৮ লাখ টাকার অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪ মস্তিষ্কের জটিলতায় হাঁটার গুরুত্ব

মেক্সিকোকে নিয়ে দ্বিতীয় পর্বে সুইডেন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৭ জুন, ২০১৮
ইয়েকাতেরিনবুর্গে মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়েছে সুইডেন। ৫০ মিনিটে সুইডেনকে এগিয়ে নেন লুদভিগ আগুস্তিনসন। ৬২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুইডিশদের আরও এগিয়ে নেন আন্দ্রেয়াস গ্রাঙ্কভিস্ত। ৭৪ মিনিটে মেক্সিকোর এডসন আলভারেজের আত্মঘাতী গোলে সুইডেন স্কোরলাইন ৩-০ করে ফেলে।

সুইডেনের কাছে ৩ গোল খাওয়ার পর ইয়েকাতেরিনবুর্গের গ্যালারিতে মেক্সিকান দর্শকেরা মুঠোফোনে ব্যস্ত হয়ে পড়লেন। নিজেদের খেলা দেখা বাদ দিয়ে তাঁরা হঠাৎ মুঠোফোনে ব্যস্ত কেন? ওদিকে জার্মানি-দক্ষিণ কোরিয়া ম্যাচের কী হলো, সেই খোঁজখবর নিচ্ছিলেন মেক্সিকানরা। জার্মানি ও দক্ষিণ কোরিয়াকে হারিয়ে যে মেক্সিকো এবার দুর্দান্ত কিছুর আভাস দিয়েছিল, তারাই আজ সুইডেনের কাছে খেয়ে বসল ৩ গোল। দ্বিতীয় পর্বে যাওয়াটা ঝুঁকির মধ্যে পড়ে যায়নি তো, এই শঙ্কা তখন মেক্সিকানদের চোখেমুখে।

না, তাদের আশঙ্কা সত্যি হয়নি। মেক্সিকো শেষ পর্যন্ত দ্বিতীয় পর্বে পা রেখেছে। কাজানে দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে যাওয়ায় পথটা পরিষ্কার হয়েছে মেক্সিকানদের। তবে এই ম্যাচের আগেও পয়েন্ট তালিকায় যে সুইডেন ছিল তিনে, তারাই কিনা শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে গেল দ্বিতীয় রাউন্ডে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews