1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

মেসি কীভাবে বড় হন পেলের চেয়ে, প্রশ্ন ব্রাজিল কোচের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

বিশ্বের সর্বকালের সেরা ফুটবল তারকা কে? অনেকে বলেন পেলে, অনেকের চোখেই সেরা লিওনেল মেসি। কিন্তু মেসি-পেলের এই তুলনায় ব্রাজিল কোচ তিতের চোখে সেরা একজনই। আর তিনি পেলে।

এমনকি পেলের সঙ্গে মেসির তুলনা কীভাবে হয়, সেটাই বলে বুঝে উঠতে পারেন না তিতে, ‘কেউ যখন অন্য কোনো খেলোয়াড়ের সঙ্গে পেলের তুলনা করে, আমি কী করি জানেন? আমি স্রেফ এড়িয়ে যাই। পাত্তাই দিই না। পেলের সঙ্গে কারওর কোনো তুলনাই চলে না। তিনি অতুলনীয়।’

এমনকি পেলের সঙ্গে যারা মেসির তুলনা করে, তাঁদের ফুটবলীয় জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন তিতে, ‘যারা পেলের সঙ্গে মেসির তুলনা করে, তাদের আসলে পেলের দক্ষতা নিয়ে কোনো ধারণাই নেই। বিস্ময়কর এক ফুটবলার ছিলেন পেলে। হ্যাঁ, মেসিও ভালো। বর্তমান সময়ের কথা হিসেব করলে মেসি অবশ্যই ভালো। কিন্তু পেলে কোনো সাধারণ মানের ফুটবলার ছিলেন না। আমি ব্রাজিলিয়ান দেখে যে এ কথাটা বলছি, তা নয়। আপনি পেলের খেলার মধ্যে কোনো ধরনের খুঁত খুঁজে পাবেন না। কেউ যদি আমার কাছে এসে মেসিকে পেলের চেয়ে বড় বলে, তার কথাবার্তার কোনো দাম দিই না আমি।’

বর্ণাঢ্য ক্যারিয়ারে ১ হাজার ৩৬৬ ম্যাচ খেলে ১ হাজার ২৮৩টি গোল করেছিলেন পেলে। ঠিক পঞ্চাশ বছর আগে করেছিলেন হাজারতম গোলটি। গতকাল ছিল সে দিনটি। স্মরণীয় দিনে ব্রাজিল হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসব বলেন তিতে।

তবে, গত কয়েক দিন ধরে পেলের সঙ্গে মেসির সম্পর্কটাও ঠিক আগের মতো নেই। গত শুক্রবার রাতে সৌদি আরবের মাটিতে প্রীতি ম্যাচে মেসির পেনাল্টি গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। সে ম্যাচে মেসির সঙ্গে কথার লড়াই হয়েছিল তিতের। মুখে আঙুল দিয়ে এবং হাত দিয়ে ইশারা করে তিতেকে চুপ করতে বলেছিলেন মেসি। তিতেও পাল্টা চুপ করতে বলেছিলেন বার্সেলোনা তারকাকে। সব মিলিয়ে দুই শিবিরের মধ্যে সম্পর্কটা এ মুহূর্তে বেশ খারাপই।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews