ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী Logo আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী Logo কুমিল্লায় জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের পাশে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু Logo মাদক ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি র‍্যালি Logo বাংলাদেশকে ২০০ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে Logo দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে Logo জ্বালানি নিরাপত্তা জোরদারে কৌশলগত তেলের মজুত বাড়ানোর পরিকল্পনা অনুমোদন ভারতের Logo মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে : প্রধানমন্ত্রী Logo তাইওয়ানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন বাভি Logo খামেনির দাফনের আগে নতুন করে হামলা-পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র ও ইরান

ময়মনসিংহে ‘বন্দকযুদ্ধে’ নিহত ২

প্রতিনিধির নাম :

ময়মনসিংহের মুক্তাগাছা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দকযুদ্ধে’ ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামি নিহত হয়েছেন। নিহতদের নাম আবদুল্লা হেল কাফি (৩১) ও আলমগীর হোসেন গুতু (২৭)।

শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে মুক্তাগাছার রসুলপুর-কাঁঠালিয়া ঝলই ব্রিজ ও সদর উপজেলার ৭নং চরনিলক্ষীয়া ইউনিয়নের সাহেব কাচারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) ওসি শাহ মো. কামাল আকন্দ জানান, কাঁঠালিয়া ঝলই ব্রিজ সংলগ্ন এলাকায় কিছু অস্ত্রধারী ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন খবর পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করতে থাকে। তখন পুলিশ আত্নরক্ষার্থে গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে মো. আবদুল্লা হেল কাফিকে একটি কাঠের বাটযুক্ত এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ আহত অবস্থায় পাওয়া যায়।

অন্যদিকে দিবাগত রাত দেড়টার দিকে শহরতলীর সাহেব কাচারী বাজার বিসমিল্লাহ হ্যাচারী সংলগ্ন এলাকায় ডিবি পুলিশের ওসির নেতৃত্বে ডিবির আরও একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের অবস্থান টের পেয়ে তাদের লক্ষ্য করে অতর্কিতভাবে ঢিল ছুড়ে ও গুলি করে। তখন পুলিশও আত্নরক্ষার্থে গুলি করে। একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় আলমাগীরকে পাওয়া যায়।

এ সময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা ও দুটি গুলির খোসা পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩ নভেম্বর ২০১৮
১০ বার পঠিত হয়েছে