ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

যশোরে বোনের চিকিৎসা করাতে গিয়ে লাশ হলেন ভাই

প্রতিনিধির নাম :

যশোর জেলা-যুগান্তর

যশোরের অভয়নগরে বোনের চিকিৎসা করাতে গিয়ে যাত্রাপথে প্রাইভেটকার চাপায় প্রাণ গেল ভাই আবদুর রহমানের।

নিহত আবদুর রহমান (২৩) যশোর জেলার মুক্তাগাছা গ্রামের রবিউল ইসলামের ছেলে।

সোমবার দুপুর ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. আতাউর রহমান জানান, আবদুর রহমানের বোন রাবেয়া খাতুনকে (২২) চিকিৎসা দেয়ার জন্য নওয়াপাড়ায় নিয়ে আসছিলেন।

বসুন্দিয়া থেকে তিনি ব্যাটারিচালিত ভ্যানে করে আসার পথে চেঙ্গুটিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তাদের ভ্যানে ধাক্কা দিলে তাদের ভ্যান বুড়োর দোকানের পাশের একটি খাদে পড়ে যায়। এতে আবদুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। ওই ভ্যানের অন্য যাত্রী সব ও ড্রাইভার সুস্থ রয়েছেন।

পুলিশ প্রাইভেটকারটিকে বাঘারপাড়া উপজেলা থেকে আটক করেছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮
১৫ বার পঠিত হয়েছে