ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দিনাজপুরে কুরিয়ার সার্ভিস অফিস থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার Logo জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি Logo মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির Logo দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo পাকিস্তান দলে যোগ দিচ্ছেন শফিক ও শাকিল Logo স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান Logo যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

যশোর ও বগুড়ার উপ-নির্বাচনের তারিখ পরিবর্তন চায় জাতীয় পার্টি

প্রতিনিধির নাম :

আগামী ১৪ জুলাই যশোর ও বগুড়া’য় অনুষ্ঠেয় উপ-নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনকে আবারো অনুরোধ জানিয়েছে জাতীয় পার্টি। রবিবার (১২ জুলাই) সকালে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপির নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে আবু হোসেন বাবলা এমপি বলেন, ‘১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর প্রথম মৃত্যু বার্ষিকী। দিনটি জাতীয় পার্টির অগণিত নেতা-কর্মী ও এরশাদ প্রেমীদের কাছে শোকাবহ। দেশের লাখো মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করবেন পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-কে। তাই উপ-নির্বাচনের তারিখ পরিবর্তন করতে কমিশনকে জাতীয় পার্টির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

বাবলা আরো বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি সংসদের বক্তৃতায় উপ-নির্বাচনের তারিখ পরিবর্তন করতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি গেলো সপ্তাহে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারকে এ বিষয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর একটি চিঠি পৌঁছে দিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, জাতীয় পার্টি সব সময় স্বচ্ছ, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন চায়। অনুষ্ঠেয় উপ নির্বাচনগুলো যেন গ্রহণযোগ্য হয়, সে ব্যাপারেও নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে জাতীয় পার্টির পক্ষ থেকে।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা-এর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম ওমর এবং পার্টির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য আমির হোসেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
১৪ বার পঠিত হয়েছে