ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর Logo দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ Logo সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ

রাজধানীতে আজও শিক্ষার্থীদের বিক্ষোভ, গাড়ির লাইসেন্স পরীক্ষা

প্রতিনিধির নাম :

বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সপ্তম দিনেও রাজধানীতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।শনিবার সকাল ১০ টা থেকে দনিয়া, মিরপুর ও সাইন্সল্যাব ও উত্তরায় জড়ো হয়ে নিরাপদ সড়কের দাবিতে তার বিক্ষোভ করছেন।সেইসঙ্গে গাড়ির লাইসেন্স পরীক্ষা ও ফুটওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের উৎসাহিত করছেন শিক্ষার্থীরা।বেলা ১১টার দিকে মিরপুর-২ থেকে শত শত শিক্ষার্থী মিছিল নিয়ে এসে গোলচত্বরে জড়ো হন। সেখানে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ শুরু করেন।পাশাপাশি ফুটওভার ব্রিজ ও ফুটপাথ ব্যবহারে লোকজনকে উৎসাহিত করছেন। গাড়ির লাইসেন্সও পরীক্ষা করছেন। এতে পুলিশও তাদের সহায়তা করছেন।মিরপুর পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রুম্মান বলেন, তারা বিকাল ৫টা পর্যন্ত সেখানে অবস্থান করবেন।এর আগে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে শিক্ষার্থীরা জড়ো হতে চাইলে তাদের দাঁড়াতে দেয়নি শ্রমিক লীগ।শ্রমিক লীগের কর্মীরা সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের অবস্থান নিতে বাধা দেয়।বিক্ষোভে অংশ নেয়া পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাকিব বলেন, মিরপুর-১০ নম্বরের গোলচত্বরে আমাদের দাঁড়াতে দেয়নি। পরে বড় মিছিল আসলে তারা সরে গেছেন।এ বিষয়ে জানতে চাইলে মিরপুর পুলিশের সহকারী কমিশনার মামুন মোস্তফা যুগান্তরকে বলেন, এখানে কোনো সমস্যা হচ্ছে না। শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন।পল্লবী পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) সাইকা পাশা যুগান্তরকে বলেন, ওরা প্রতিদিন যা করছেন, আজও তাই করছেন। আগের কয়েক দিনের মতোই তারা আজও গাড়ির লাইসেন্স পরীক্ষা করছেন

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮
২৩ বার পঠিত হয়েছে