ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দক্ষিণ লেবাননে ইসরাইলের ‘সুপরিকল্পিত’ ধ্বংসযজ্ঞের নিন্দা লেবাননের Logo মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী Logo স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট Logo কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ Logo ভোরে সুদানের রাজধানীসহ উত্তরাঞ্চলের দুই শহরে ড্রোন হামলা Logo বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর Logo রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : রিজভী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী Logo টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় একজন নিহত

প্রতিনিধির নাম :

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোর পাঁচটার দিকে রাজশাহী মহানগরীর দড়িখরবোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে সাতটা পর্যন্ত মরদেহ রেললাইনের পাশেই পড়ে ছিল। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে রেললাইনের পাশে বসে ছিলেন প্রায় ৫০ বছর বয়সের ওই ব্যক্তি। এ সময় রাজশাহী থেকে একটি কমিউটার ট্রেন চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। রেললাইন পার হতে গিয়ে ওই ট্রেনের ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, দুর্ঘটনার খবর তিনি পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তারা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠাবেন। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮
১৮ বার পঠিত হয়েছে