ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তীর নাম, ক্ষোভ প্রকাশ

প্রতিনিধির নাম :

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত রাজাকারের তালিকায় নিজের নাম দেখে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন বরিশালের মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তপন চক্রবর্তী।

মুক্তিযোদ্ধা গেজেটে তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও কীভাবে তার নাম নিয়ে এই বিভ্রান্তি ঘটল তা তদন্তের দাবি জানান তিনি।
অ্যাড.তপন চক্রবর্তীর মেয়ে বরিশাল বাসদের জেলা সেক্রেটারি ডা. মনীষা চক্রবর্তীর অভিযোগ, স্থানীয় রাজনীতির রোষানলের শিকার তারা। তিনি এই তালিকা বাতিলের দাবি জানান।

রবিবার প্রথম দফায় ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। স্বরাষ্ট্র ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অতীতের সংগ্রহ করা নথি পর্যালোচনা করে এ তালিকা প্রকাশ করা হয় বলে জানায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

প্রকাশিত রাজাকারের ওই তালিকায় মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তপন চক্রবর্তী ও তার মাকেও অর্ন্তভুক্ত করা হয়েছে। তার মা একজন শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী।

রাজাকারের তালিকায় বাবা ও ঠাকুমার নাম দেখে প্রতিবাদ জানিয়ে বরিশালের বাসদ নেত্রী প্রার্থী ডা. মনীষা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘সদ্য প্রকাশিত রাজাকারদের গেজেটে আমার বাবা এবং ঠাকুমার (দাদি) নাম প্রকাশিত হয়েছে। আমার বাবা এড. তপন কুমার চক্রবর্তী একজন গেজেটেড মুক্তিযোদ্ধা, ক্রমিক নং ১১২ পৃষ্ঠা ৪১১৩। তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতাও পেয়ে থাকেন! আজ রাজাকারের তালিকায় তিনি ৬৩ নাম্বার রাজাকার। আমার ঠাকুরদা এড. সুধীর কুমার চক্রবর্তীকে পাকিস্তানি মিলিটারি বাসা থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। তিনিও ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত। তাঁর সহধর্মিণী আমার ঠাকুমা উষা রানী চক্রবর্তীকে রাজাকারের তালিকায় ৪৫ নম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
১৮ বার পঠিত হয়েছে