ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo জাতিসংঘে নারী মহাসচিব প্রার্থী ইকুয়েডরের এসপিনোসার প্রচারণা শুরু Logo ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার

রামগঞ্জে দুজনকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম :

রামগঞ্জ উপজেলার আথাকরা বাজারে শনিবার সকালে চিহ্নিত দুষ্কৃতকারীরা শ্রমিক রেদোয়ান হোসেন ও স্কুলছাত্র সাইফুল ইসলাম পলাশকে কুপিয়ে জখম করেছে। মুমূর্ষু দেলোয়ার হোসেনকে ঢাকা মেডিকেল এবং পলাশকে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম হওয়া দুজনই স্থানীয় ওয়ার্ড মেম্বার মহসিনের ভাতিজা। সূত্রে জানা যায়, রামগঞ্জ থানা পুলিশ ৪ঠা জুলাই বুধবার রাতে চিহ্নিত দুষ্কৃতকারী মোহাম্মদ আলী লেদাসহ ৪ জনকে একটি মামলায় গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ৫ই জুলাই ৪ জনেই জামিনে মুক্ত হয়। এতে ক্ষীপ্ত হয়ে ৭ই জুলাই শনিবার সকালে আথকরা বাজারে হুমায়ুনের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মোহাম্মদ আলী লেদার নেতৃত্বে ৭/৮ জনের অস্ত্রধারী গ্রুপ ধারালো অস্ত্র দিয়ে গ্রেপ্তার হওয়ায় মামলার বাদীর দুই ভাতিজা শ্রমিক রেদোয়ান হোসেন এবং আথাকরা স্কুলের ১০ম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম পলাশকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

স্থানীয় মেম্বার মহসিন বলেন, মহিন ড্রাইভার ও তার ভাই মোহাম্মদ আলী লেদা আমার ও আমার পরিবারের সদস্যদেরকে কয়েক বার হামলা করে। এনিয়ে একাধিক মামলায় জেল খেটেছে। জেল থেকে বেরিয়ে কিংবা মামলা থেকে জামিন নিয়েই পুনরায় হামলা চালায়। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রকাশ্যে দুই ভাতিজাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। রামগঞ্জ থানার ওসি মো. তোতা মিয়া বলেন, সৃষ্ট ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুলাই ২০১৮
৫ বার পঠিত হয়েছে