ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর Logo অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন Logo রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo অনিয়মের দায়ে পিরোজপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা Logo মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

রিয়ালকে থামাতে পারবে অ্যাটলেটিকো?

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনের ফিরতি লেগে আজ মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচটি রাত ২টায় অনুষ্ঠিত হবে মেত্রোপলিতানো স্টেডিয়ামে।
এর আগে, মাদ্রিদ ডার্বির প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে হেরেছিলো অ্যাটলেটিকো মাদ্রিদ। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে কখনই নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিততে পারেনি ডিয়াগো সিমিওনের দল। তাই আসরে টিকে থাকতে এবার ঘরের মাঠে ভাগ্য বদলের আশায় আলভারেজরা।
বিপরীতে, ঘরের মাঠে জয় পাওয়ায় কিছুটা ফুরফুরে মেজাজে রিয়াল মাদ্রিদ। তবে দলটির শঙ্কা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। মাংসপেশিতে অস্বস্তির কারণে অনুশীলনেও দেখা যায়নি তাকে। ক্লাবে নিজে নিজেই করেছেন ফিটনেস ট্রেনিং। আর অনুশীলনের শেষ ৩০ মিনিটে নিজেকে পরখ করেছেন এই ফরাসি তারকা।
নক আউট পর্বের সূচি ঠিক হওয়ার পরই অ্যাটলেটিকোর কোচ সিমিওনে বলেছিলেন, আমি রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াই নিয়ে কেবল একটি প্রশ্নের উত্তর দেব। আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দারুণ। দারুণ লড়াই হবে এবং আমরা প্রস্তুত।
যদিও প্রতিপক্ষের মাঠে প্রবল প্রতিদ্বন্দ্বিতার পর ২-১ এ হার মানে অ্যাটলেটিকো। চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল। আজ কি আনচেলত্তির দলকে থামাতে পারবে সিমিওনের শিষ্যরা?
এদিকে, আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে আর্সেনাল আতিথ্য দেবে পিএসভিকে। সেই ম্যাচটিও অনুষ্ঠিত হবে রাত ২টায়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:২২ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
১১ বার পঠিত হয়েছে