1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
একাদশ বিসিএস ফোরামের সভা ও নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা মধ্যপ্রাচ্য সংকট: তেলের বাজারে অস্থিরতা, শেয়ারবাজারে ধস বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত : ইরান ফুটবল ফেডারেশন ঝিনাইদহে বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে ট্রাক চাপায় তরুণ নিহত ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা অষ্টম জাতীয় ভোটার দিবস আজ ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে : সুলতান সালাউদ্দিন টুকু

র‌্যাঙ্কিংয়ে শঙ্কা বাংলাদেশের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০১৮

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সপ্তম স্থান নিয়ে এবারের ত্রিদেশীয় সিরিজে খেলতে নামছে বাংলাদেশ। আসর শুরুর আগে র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার অবস্থান অষ্টম। তবে র‌্যাঙ্কিং ইস্যুতে ত্রিদেশীয় সিরিজে টাইগারদের নির্ভার হয়ে খেলার সুযোগ নেই। আগামী ১৫ই জানুয়ারি ঢাকায় শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। এই সিরিজে খারাপ করলে শ্রীলঙ্কার কাছে র‌্যাঙ্কিংয়ের সপ্তম স্থান খোয়াতে পারে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে সপ্তম স্থানে বাংলাদেশের সংগ্রহ ৯২ রেটিং পয়েন্ট। আর অষ্টম স্থানে শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪। তবে সিরিজে টাইগাররা কোনো জয় না পেলে বাংলাদেশের রেটিং পয়েন্ট নেমে যাবে ৮৪ পয়েন্টে। অন্যদিকে সিরিজে সব ম্যাচে জয় পেলে ৮৭ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে যাবে শ্রীলঙ্কা। তবে সিরিজে লঙ্কানরা খারাপ করলেও র‌্যাঙ্কিংয়ের অষ্টম স্থানে বহাল থাকবে তারা। এতে সর্বনিম্ন ৮১ পয়েন্টে নেমে যেতে পারে শ্রীলঙ্কা। আর র‌্যাঙ্কিংয়ের নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭৬ পয়েন্ট। স্বাভাবিক কারণেই ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের জন্য রয়েছে রেটিং পয়েন্ট বাড়িয়ে নেয়ার সুযোগ। সিরিজে সাফল্য পেলে সর্বোচ্চ ৯৫ পয়েন্টে পৌঁছতে পারে বাংলাদেশের সংগ্রহ। এতে শ্রীলঙ্কার জন্য রয়েছে ৮১ পয়েন্টে নেমে যাওয়ার শঙ্কা। তবে সিরিজে সাফল্য নিয়ে ৮৭ পয়েন্টে পৌঁছার সুযোগও রয়েছে লঙ্কানদের। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় দল জিম্বাবুয়ের সংগ্রহ ৫২ রেটিং পয়েন্ট। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিং তালিকায় জিম্বাবুয়ের চেয়ে একধাপ পিছিয়ে ১১তম স্থানে আফগানিস্তানের সংগ্রহও ৫২ পয়েন্ট। আর ত্রিদেশীয় সিরিজে কোনো জয় না পেলে ১ পয়েন্ট কাটা যাবে জিম্বাবুয়ের। তবে সিরিজ জিততে পারলে জিম্বাবুয়ের সংগ্রহ পৌঁছবে ৬১ পয়েন্টে। আগামী ১৫ই জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। আবহাওয়ার কথা মাথায় রেখে ইতিমধ্যে সিরিজে ম্যাচের সময়সূচিতে পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের প্রত্যেক ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়। আগামী ১০ই জানুয়ারি ঢাকায় পৌঁছার কথা জিম্বাবুয়ে দলের। আগামী ১৭ই জানুয়ারি সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে লঙ্কানরা। শ্রীলঙ্কা দল ঢাকায় পৌঁছবে আগামী ১৩ই জানুয়ারি।
ত্রিদেশীয় সিরিজের সূচি
১৫/১/২০১৮ বাংলাদেশ-জিম্বাবুয়ে
১৭/১/২০১৮ শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
১৯/১/২০১৮ বাংলাদেশ-শ্রীলঙ্কা
২১/১/২০১৮ শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে
২৩/১/২০১৮ বাংলাদেশ-জিম্বাবুয়ে
২৫/১/২০১৮ বাংলাদেশ-শ্রীলঙ্কা
২৭/১/২০১৮ ফাইনাল

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews