ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে উৎসাহ দেবে পাকিস্তান Logo কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার Logo সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন Logo নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় জাতিসংঘের জোরালো সমর্থন চেয়েছেন উপদেষ্টা তিতুমীর Logo বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী Logo ভীষণ হতাশ : বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পর আক্ষেপ এমবাপ্পের Logo স্বাস্থ্যখাতের সংকটে অকালেই প্রাণ হারাচ্ছে কিউবার মানুষ Logo ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি মেসি Logo দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক উদ্ধার

লামায় চোলাই মদ পাচারকালে ৩ ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম :

বান্দরবানের লামায় পাচারকালে ৪ বস্তা চোলাই মদসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল ৩টায় লামা-চকরিয়া সড়কের লাইনঝিরি এলাকা হতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- কক্সবাজার সদরের মোস্তাক পাড়ার মো. মাহাদুর স্ত্রী শাহানা বেগম (৪৫), একই এলাকার সাইদ হোসেনের ছেলে মো. নজরুল (২৫) ও হাসিনা বেগম (৪০) পিতা- নুর মোহাম্মদ।
লামা পৌরসভার ৮নং ওয়ার্ডের আনসার ভিডিপির লিডার মো. চাঁন মিয়া বলেন, লামা হতে চকরিয়া গামী একটি জিপ গাড়িতে ৩টি ছোট বস্তায় পলিথিন পেছিয়ে মদ নিয়ে যাচ্ছিল শাহানা বেগম ও মো. নজরুল। বস্তায় মদ যাচ্ছে, টের পেয়ে জিপ গাড়ির ড্রাইভার লাইনঝিরি এলাকায় ট্রাফিক পুলিশের চেকপোস্টে এসে বিষয়টি পুলিশকে অবহিত করে। সাথে সাথে পুলিশ বস্তা চেক করে তিনটি বস্তায় ভরা চোলাই মদ জব্দ করে এবং তার সাথে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। একই সময় অপর আরেকটি জিপ গাড়িতে চেক করে সেই গাড়ি হতে আরেক বস্তা চোলাই মদ উদ্ধার করা হয়। সে সাথে মাদক ব্যবসায়ী হাসিনা বেগমকে আটক করে পুলিশ। পরে তাদেরকে লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ধারনা করা হচ্ছে মোট ৩টি বস্তায় ৮০ লিটার চোলাই মদ থাকতে পারে।

থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, মদসহ পাচারকারী শাহানা বেগম, মো. নজরুল ও হাসিনা বেগমকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। আটক ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক পাচারের সাথে জড়িত।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯
১০ বার পঠিত হয়েছে