ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর Logo অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন Logo রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo অনিয়মের দায়ে পিরোজপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা Logo মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

লোকোমোটিভ তৈরির কার্যক্রম পরিদর্শনে আমেরিকা যাচ্ছেন রেলপথমন্ত্রী

প্রতিনিধির নাম :

লোকোমোটিভ তৈরির কার্যক্রম পরিদর্শনে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। রেলওয়ের জন্য ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ সরবরাহকারী প্রতিষ্ঠান মার্কিন যুক্তরাষ্ট্রের (প্রগ্রেস রেল লোকোমোটিভ, ইউএসএ) এর আমন্ত্রণে তিনি রবিবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এ সফরে মন্ত্রী ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ রেলওয়ের জন্য লোকোমোটিভ সংগ্রহ প্রকল্পের আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৪০টি ব্রডগেজ লোকোমোটিভ কেনা হচ্ছে। গত বছরের ১৪ জানুয়ারি সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি মূল্য ১১৩৫ কোটি টাকা। প্রতিটি লোকোমোটিভের মূল্য পড়ছে ২৮ কোটি ৩৯ লাখ টাকা। এডিবির অর্থায়নে লোকোমোটিভ ক্রয় করা হচ্ছে। চুক্তি অনুযায়ী ২০২১ সালের মার্চ থেকে ফেব্রুয়ারি ২০২২ সালের মধ্যে ৪০টি লোকোমোটিভ সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ থাকবে এই লোকোমোটিভগুলো।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:২০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০
১৩ বার পঠিত হয়েছে