1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

লোহাগড়ায় জামাইকে নির্যাতনের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৩ জুন, ২০১৮

নড়াইলের লোহাগড়ায় শ্বশুরবাড়ির লোকজন কর্তৃক জামাইকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতন থেকে রক্ষা পেতে ভূক্তভোগী জামাই থানায় সাধারণ ডায়েরি করেছেন।
অভিযোগে জানা গেছে, লক্ষীপাশা ইউনিয়নের ঝিকড়া গ্রামের আমজাদ আলী বিশ্বাসের ছেলে মোটরসাইকেল মিস্ত্রী মাসুদ রানা(২৩)এর সাথে গত বছর ৬ ডিসেম্বর চোরখালি-বিনোদনগর গ্রামের তারিকুল ইসলামের মেয়ে শিউলী খাতুন(১৯)এর বিয়ে হয়। কাবিননামা রেজিষ্ট্রি করা হয় ১০ ডিসেম্বর। বিয়ের পর থেকেই বৌ এর বড় বোন তহমিনা নানা তালবাহানা শুরু করে। বাবার বাড়িতে গেলেই তহমিনা মাসুদের বৌকে আর শ্বশুর বাড়িতে ফিরে যেতে দিতে চায়না। ৫/৭ দিন পর শ্বশুর বাড়িতে ফিরলেও আবারো ২/৩ দিন পর তহমিনা তার বোন শিউলীকে বাবার বাড়িতে পাঠানোর জন্য মাসুদকে চাপ প্রয়োগ গালিগালাজ, হুমকি প্রদান করে। এভাবেই চলছে দীর্ঘদিন।
সর্বশেষ প্রথম রোজায় শিউলী বাবার বাড়িতে গেলেও তহমিনা তাকে আর শ্বশুরবাড়িতে ফিরতে দেয়নি। বরং মাসুদ কে হুমকি দিয়েছে শিউলীকে নিয়ে বোম্বে যেতে হবে। বাবা-মায়ের সাথে যোগাযোগ করা যাবে না। বাবার সম্পত্তি ভাগ করে নিয়ে আসতে হবে। মাসুদ এ সব প্রস্তাবে রাজি হয়নি। তাই ফোনে তহমিনা নিজেই মাসুদ কে হুমকি দিয়েছে আমার কথা না শুনলে তোকে যৌতুক মামলায় ঝুঁলিয়ে শায়েস্তা করবো। শ্বাশুড়িও হুমকি দিয়ে কথা বলছে। শারীরিক ও মানুষিক নির্যাতন করছে। বৌ মাঝে মাঝে ফোন দিলে ওদের কারনে আসতে পারছে না।

মাসুদ আরো অভিযোগ করেন, তহমিনা আমার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ধার নিয়ে ফেরত দিচ্ছে না। বিয়ের পরে বৌকে ২৬ হাজার টাকার সোনা দিয়েছি। শ্বশুর বাড়ির লোকজন আমাকে ও আমার বাবা,মা ভাই-বোনদের হয়রানি করতে মিথ্যা মামলায় জড়ানোর হুমকিও দিয়েছে। আমি এ বিষয়ে লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি করেছি। নং- ১১৪২। তারিখ-২৭/৫/১৮। মাসুদ জানান, তহমিনা নারী পাচারকারী দলের সদস্য। নারী পাচার সংক্রান্ত ঘটনায় লোহাগড়া থানায় তার নামে মামলা চলছে। চার মাস জেলবাস করেছে। আমার বৌকে বোম্বে নিয়ে সে অবৈধ ব্যবসা করাতে চায়। আমারশ্বশুর বাড়িতে অবৈধ কার্যকলাপ হয়। পুলিশ তদন্ত করলে তাদের অপকর্ম ধরা পড়বে। অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews