ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার Logo পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আমিরাত ও জাহাজে হামলা ‘অযৌক্তিক’: ইরানকে মাখোঁ Logo যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

শঙ্কামুক্ত ওয়ার্নার

প্রতিনিধির নাম :

দুর্দান্ত সময় পার করছে টিম অস্ট্রেলিয়া। অ্যাশেজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন স্টিভেন স্মিথের দল। রবিবার থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। আর এরই মধ্যে অসুস্থতার কারণে সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে নিয়ে অজি শিবিরে দেখা দেয় সংশয়। তবে টিম অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ জানিয়েছেন ওয়ার্নার থাকছেন প্রথম ওয়ানডেতে।

এ ব্যাপারে স্মিথ জানিয়েছেন, রবিবারই ইনিংস ওপেন করতে দেখা যাবে তাকে, ‘আমার মনে হয় সে ঠিক আছে। গতকাল ওর পেটের সমস্যা হয়েছিল। সে আজ এসেছিল এবং মাঠে কয়েকবার চক্কর দিয়েছিল। সে বলেছে সব ঠিক আছে, তাই আর কোন বিপদ নেই।’

এর আগে শুক্রবার দলের ট্রেনিং সেশনে আসেননি ওয়ার্নার। শনিবার মাঠে আসলেও ম্যাচের আগে দলের প্রধান ট্রেনিং সেশনে যোগ দেননি এই ক্রিকেটার। কয়েকবার মাঠ প্রদক্ষিণ করলেও ব্যাটিং বা ফিল্ডিং অনুশীলন করেননি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর এই ব্যাটসম্যান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮
৭ বার পঠিত হয়েছে