ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান Logo পুরোনো কোনো গন্ধেই ফিরে আসে শৈশবের স্মৃতি !

শাজাহান খানের শরীর থেকে এখনও জাসদের গন্ধ যায়নি: নিক্সন চৌধুরী

প্রতিনিধির নাম :

আবারও সাবেক নৌমন্ত্রী ও সরকার দলীয় সংসদ সদস্য শাজাহান খানকে নিয়ে ব্যাপক সমালোচনা করলেন মজিবুর রহমান নিক্সন চৌধুরী।

তিনি বলেছেন, ‘শাজাহান খানকে আমি আওয়ামী লীগ নেতা মনেই করি না। আমি এখনও উনাকে জাসদ নেতাই মনে করি। আমাকে ফরিদপুর-৪ আসনের জনগণ বড় স্বপ্ন নিয়ে ভোট দিয়েছে। তাদের নিরাপত্তা সব কিছু দেখব বলেই আমাকে ভোট দিয়েছে।’
বৃহস্পতিবার রাতে বেসরকারি টিভি চ্যানেল ‘ইনডিপেনডেন্ট টেলিভিশন’র এক আলোচনা অনুষ্ঠানে এ সব কথা বলেন ফরিদপুর-৪ আসনের এই সংসদ সদস্য।

শাজাহান খান জাসদের জন্য নিজের বাবার বিরুদ্ধে নির্বাচনী প্রচারণা করেছেন উল্লেখ করে মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন, ‘উনার নির্বাচনী এলাকায় যখন জননেত্রী শেখ হাসিনা এক জনকে মনোনীত করলেন, তখন উনি আপন ভাইকে স্বতন্ত্র দাঁড় করিয়ে উপজেলা চেয়ারম্যান করে নিয়ে আসলেন। তখন কি উনার নৌকার জন্য দরদ ছিল না? আসলে উনার রাজনৈতিক ব্যাপারে শুধু আমি ভিকটিম না, সারা বাংলাদেশের মানুষ ভিকটিম।’

তিনি আরও বলেন, ‘শাজাহান খানের শরীর থেকে এখনও জাসদের গন্ধ যায়নি। উনি গণবাহিনী করতেন। আমি চ্যালেঞ্জ করলাম উনি গণবাহিনী করতেন। বইয়ে লেখা আছে উনি গণবাহিনীর কমান্ডার ছিলেন। আমি একজন স্বাধীনতা বিরোধী ব্যক্তির বিপক্ষে ইলেকশন করেছি। দুই দুইবার জনগণ রায় দিয়েছে স্বাধীনতার বিরোধীর বিপক্ষে। আমার পক্ষে রায় দিয়েছে।’

সাবেক নৌমন্ত্রীর সম্পদ যাচাই করে দেখার কথা উল্লেখ করে নিক্সন চৌধুরী বলেন, ‘মাদারীপুরে তিনি ১০ তলা বিল্ডিং বানিয়েছেন অনুমতি ছাড়া। আজকে নৌমন্ত্রী হওয়ার পর উনার চাচার ঘরের দাদা কোটি কোটি টাকার মালিক। আজকে ‘সার্বিক’ বাসের মালিক তারা। পেট্রোল পাম্পের মালিক। তার ১০ বছর আগে কিছু ছিল না। আজকে তার সম্পত্তি কি হয়েছে! বিদেশে হসপিটাল বানাচ্ছে কোটি কোটি টাকা দিয়ে। আমার তো মনে হয় তার সম্পত্তি ১০ বছর আগে কি ছিল, এখন কি হয়েছে সেটা দেখা উচিৎ

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
১৮ বার পঠিত হয়েছে