ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার Logo পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আমিরাত ও জাহাজে হামলা ‘অযৌক্তিক’: ইরানকে মাখোঁ Logo যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

শেখ হাসিনার প্রশংসায় করেছেন মার্কিন সিনেটররা

প্রতিনিধির নাম :

jibonnews24: মিয়ানমারে নির্যাতন ও নীপিড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন মার্কিন সিনেটররা। মঙ্গলবার ১৭ অক্টোবর এক চিঠিতে ৯ মার্কিন সিনেটর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই প্রশংসা করেন। তারা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

মার্কিন সিনেটররা বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা ৫ লাখেরও বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিতে সীমান্ত খুলে দিয়ে আপনি মহত্ত্বের পরিচয় দিয়েছেন। তাদের আশ্রয় এবং নিরাপত্তার জন্য যে পদক্ষেপ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ। গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তার প্রতিও সমর্থন জানান এই সিনেটররা।

তারা বলেন, মিয়ানমারে সহিংসতা দূর করা এবং কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য আমরাও দাবি জানাচ্ছি। সিনেটররা রাখাইনে দ্রুত জাতিসংঘ গঠিত তদন্ত কমিটিকে প্রবেশের অনুমতি দিতে মিয়ানমারের প্রতি আহবান জানান। এতে সেখানে মানবাধিকার লংঘন এবং লিঙ্গ ভিত্তিক যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার প্রমাণ পাওয়া যাবে।

তারা আরো বলেন, আমরা জানি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু বাংলাদেশ এদের আশ্রয় দিয়ে বিশ্বের অন্যান্য দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে সহায়তার জন্যও বাংলাদেশের প্রশংসা করেন সিনেটররা। চিঠিতে স্বাক্ষর করেছেন সিনেটর বেঞ্জামিন এল. কার্ডিন, কোরি গার্ডনার, রিচার্ড জে. ডারবিন, মার্কো রুবিও, জ্যঁ শাহীন, জেফ মার্কলি, টিম কেইন, ক্রিস্টোফার এ. কুনস এবং কোরি এ. বুকার।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
১১ বার পঠিত হয়েছে