ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দক্ষিণ লেবাননে ইসরাইলের ‘সুপরিকল্পিত’ ধ্বংসযজ্ঞের নিন্দা লেবাননের Logo মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী Logo স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট Logo কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ Logo ভোরে সুদানের রাজধানীসহ উত্তরাঞ্চলের দুই শহরে ড্রোন হামলা Logo বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর Logo রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : রিজভী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী Logo টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা

সন্ত্রাসীদের গুলিতে ডিবির পরিদর্শক নিহত

প্রতিনিধির নাম :

রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগের আলীমুদ্দীন স্কুলের পাশে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) এক পরিদর্শক নিহত হয়েছেন। তার নাম জালাল উদ্দিন। এতে পুলিশের আরও এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিনের বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জে। ১৯৮৯ সালে কনস্টেবল পদে যোগদান করে তিনি। দুই মাস আগে পদোন্নতি পেয়ে তিনি ডিবিতে আসেন। মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা জানান, তিন তলা ভবনটির তৃতীয় তলায় সন্ত্রাসীরা অবস্থান করছিল। ডিবি পুলিশের দলটি তৃতীয় তলায় উঠার মুখে সন্ত্রাসীরা টের পেয়ে তাদের ওপর গুলি ছোড়ে। এতে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এ সময় পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে একজনকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পর সেখানে উপস্থিত হয়ে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানান, বাড়িটিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকালে সন্ত্রাসীরা পুলিশের ওপর চালায়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮
১৪ বার পঠিত হয়েছে