ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল Logo ইবোলার কেন্দ্রস্থলে জীবিকার তাগিদে খনি শ্রমিকদের সংগ্রাম Logo বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর Logo ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কোয়ান্টাম কম্পিউটিং এগিয়ে নিতে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর Logo পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের

সাকিব-তামিমকে ছাড়া ভারত গেলেন টাইগাররা

প্রতিনিধির নাম :

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে অংশ নিতে আজ মঙ্গলবার সকালে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জেট এয়ারলাইন্স যোগে সকাল ১০টায় দিল্লির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়  বাংলাদেশ দল।

দিল্লি থেকে চার্টার্ড বিমানে তাদের দেরাদুন যাওয়ার কথা রয়েছে। তবে দলের সঙ্গে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

আইপিএল শেষ করে গতকাল সোমবার দেশে ফিরেছের সাকিব। আগামী বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্যে রওনা হবেন। মোস্তাফিজ যেতে পারেননি ইনজুরি কারণে। সদ্য সমাপ্ত আইপিএলে বাঁ পায়ের আঙ্গুলে চোট পাওয়ায় তার পক্ষে দলের সাথে যাওয়া সম্ভব হয়ে উঠেনি। তবে তিনি কবে যাবেন বা আদৌ সিরিজ খেলতে পারবেন কী না সেটা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগের প্রতিবেদনের ওপর। যা আজ-কালের মধ্যেই জানা যাবে।

তার জায়গায় ডাক পেতে পারেন পারেন পেস অলরাউন্ডার আবুল হোসেন রাজু। এছাড়া দলের সঙ্গে ছিলেন না আরেক সিনিয়র সদস্য তামিম ইকবালও। ৩১ মে লর্ডসে অনুষ্ঠেয় বিশ্ব একাদশ ও ক্যারিবীয় একাদশের মধ্যকার চ্যারিটি টি টোয়েন্টি ম্যাচে অংশ নিতে গেল পরশু তিনি ইংল্যান্ডে পৌঁছেছেন। ম্যাচ শেষে দলের সঙ্গে যোগ দিতে সেখান থেকেই দেরাদুনে যাবেন।

দেরাদুন পৌঁছে আগামী ৩০ ও ৩১ মে অনুশীলনের পর ১ মে আফগানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশ নিবে টাইগাররা। এরপর ৩ জুন রাজীব গান্ধি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মোকাবেলা করবে সফরকারী বাংলাদেশ।

দ্বিতীয়টি ৫ জুন ও ৭ জুন তৃতীয় ম্যাচের মধ্য দিয়ে সিরিজের সমাপ্তি টানবে দুই দল। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮
৭ বার পঠিত হয়েছে