1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
শরীরে জিংকের ঘাটতি পূরণে করণীয় ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি-বিএসএফর পতাকা বৈঠক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

 

মো রাজিব তালুকদার (০১৭৭৫৪০৩২৬৪) :সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে এক পাতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভারতে আটককৃত নারী-পুরুষসহ ৫ব্যক্তিককে হস্তান্তর করে বিএসএফ। গতকাল রোববার সকালে কলারোয়া থানার কর্মকর্তা ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, গত শনিবার সন্ধ্যায় উপজেলার চন্দনপুর মেইন পিলার ১৪/১ এসআরবির জিরো পয়েন্টে বিএসএফ ও বিজিবির মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠক শেষে বাগেরহাটের খেজুরবাড়ীয়া গ্রামের সৈয়দ হাওলাদারের স্ত্রী সাদিয়া বেগম (৩৫), একই জেলার মোড়লগঞ্জের বারুইখালী গ্রামের বিল্লাল সিকদারের স্ত্রী নাজমা আক্তার (১৯) কে হস্তান্তর করে। এ ঘটনায় হিজলদী বিওপির নায়েক রায়হানুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় একটি পাঁচপোর্ট আইনে মামলা নং-১৬(১১)১৭ দায়ের করেছে। অপরদিকে একই সময় কাঁকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক মইউদ্দিন বাদী হয়ে মংলার গোয়ালীরমাঠ এলাকার জালাল শেখের ছেলে জাহিদুল শেখ (২০), তার স্ত্রী ময়না খাতুন (১৯) ও একই এলাকার ইব্রাহিম শেখের ছেলে সবুজ শেখ (২০) কে কলারোয়া থানায় সোপর্দ করে। আটককৃত ব্যক্তিরা অবৈধভাবে ভারতে প্রবেশ কালে বিএসএফ কর্তৃক আটক হয়। পরে তাদের কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তের মেইন পিলার ১৩/৩ এসআর-৬ আরবির কাছে পতাকা অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ আটককৃত ব্যক্তিদের হস্তান্তর করে। এ ঘটনায় কাঁকডাঙ্গা বিওপির ল্যান্স নায়েক বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা নং-১৫(১১)১৭ দায়ের করেছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews