ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর Logo অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন Logo রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo অনিয়মের দায়ে পিরোজপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা Logo মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

প্রতিনিধির নাম :

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি একজন ডাকাত জানিয়ে পুলিশ বলছে, তার বিরুদ্ধে চারটি হত্যা ও কয়েকটি ডাকাতিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

আজ শুক্রবার ভোরে সদর উপজেলার দামারপোতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে তিনি বলেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ব্রহ্মরাজপুর ক্যাম্পের পুলিশ সদস্যরা যৌথভাবে দামারপোতা এলাকায় অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে জাকির হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত জাকির হোসেনের বিরুদ্ধে চারটি হত্যা ও কয়েকটি ডাকাতিসহ মোট ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
১২ বার পঠিত হয়েছে