1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
কুমিল্লায় একসঙ্গে ৩ বাসে আগুন শপিংমল ও দোকানপাট বন্ধের সময় নিয়ে নতুন সিদ্ধান্ত ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত যুদ্ধ-পূর্ববর্তী বিক্ষোভে ইসরাইলের পক্ষে কাজ করায় ২ জনকে ফাঁসি দিল ইরান হামলার ধ্বংসাবশেষ থেকে আবুধাবিতে পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন হামলার ধ্বংসাবশেষ থেকে আবুধাবিতে পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪: সিভিল ডিফেন্স ও হাসপাতাল আগামী ৩ মে থেকে সারাদেশে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সাতক্ষীরায় হানাদার মুক্ত দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭

মহান মুক্তিযুদ্ধে সাতক্ষীরা হানাদার মুক্ত হয় ৭ ডিসেম্বর। দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। এর পর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডারের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোশারফ হোসেন মশুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের এমপি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন, নবাগত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড ম্যানেজমেন্ট টেকনোলজি খুলনার উপচার্য প্রফেসর ড. আবু ইউসুফ আব্দুল্লাহ প্রমুখ। এর আগে ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews