ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল Logo গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী Logo যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান তিতুমীরের Logo আছিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল Logo কেন্দুয়ায় ‘লোকজ সাহিত্য আসর’এর উদ্বোধন করলেন এমপি হিলালী Logo দক্ষিণ লেবাননে অগ্রসর হওয়া ইসরাইলি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষের দাবি হিজবুল্লাহর Logo নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৭ কৃষক নিহত, আহত ৫ Logo প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের স্বপ্নের শুরু Logo যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী Logo বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

সাতক্ষীরায় হানাদার মুক্ত দিবস পালিত

প্রতিনিধির নাম :

মহান মুক্তিযুদ্ধে সাতক্ষীরা হানাদার মুক্ত হয় ৭ ডিসেম্বর। দিবসটি উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। এর পর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডারের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোশারফ হোসেন মশুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের এমপি মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন, নবাগত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড ম্যানেজমেন্ট টেকনোলজি খুলনার উপচার্য প্রফেসর ড. আবু ইউসুফ আব্দুল্লাহ প্রমুখ। এর আগে ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০১৭
১৩ বার পঠিত হয়েছে