1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে অবৈধ বিদেশি সিগারেট জব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান : মিলন জ্বালানি তেল বিক্রির বিধিনিষেধ তুলে নিলো সরকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের বৈঠক মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল

সাভারে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের স্কুলব্যাগ বিতরণ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

সাভার জাতীয় স্মৃতিসৌধের পাশে নিরিবিলি বস্তিতে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘অ আ ক খ’ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

সোমবার স্কুল মিলনায়তনে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডা. কাজী আয়শা সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণবিশ্ববিদ্যালয়ের উপার্চায (ভারপ্রাপ্ত) ডা. লায়লা পারভিন বানু।

বিশেষ অতিথি ছিলেন টেক্সপ্রেগোর ডিজিএম-এডমিন খন্দকার সালেক, স্কুলের পরিচালক ডা. নাজমুল হোসাইন, গণবিশবিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ, স্কুলের স্বেচ্ছাসেবকসহ বিদ্যালয়টির শিক্ষকরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপার্চায ডা. লায়লা পারভিন বানু বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানান। সেই সঙ্গে কোমলমতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews