ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo নানা সীমাবদ্ধতা কাটিয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে চিকিৎসাসেবার মান Logo ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর Logo নিউজিল্যান্ড সফরে ভারতের টেস্ট দলে বুমরাহ-পান্ত, ওয়ানডেতে নেতৃত্বে গিল-আইয়ার Logo ৩ শিশু ও শিক্ষক নিহত; হামলাকারী সাবেক বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী Logo মুলাদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা সোহানুর রহমানের Logo ইয়ুথ লিগ ও ‘এসপোয়ার’-এ বদলে যাচ্ছে পিএসজির তারকা তৈরির কাঠামো Logo বিজিবির অভিযানে উদ্ধার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি হস্তান্তর করা হলো জাদুঘরে Logo রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলার ঘোষণা জেলেনস্কির Logo কৃষক ধরে রাখতে কৃষিকে লাভজনক করার তাগিদ রাষ্ট্রপতির Logo ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

সালমানের বিগ বসে সমপ্রেমী দম্পতি!

প্রতিনিধির নাম :

ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস। এই শো-টির জনপ্রিয়তার মূল কারণই হচ্ছে বলিউডের ভাইজান সালমান খান। কেননা, বিগ বসের প্রতিটি সিজনের উপস্থাপনায় বরাবর তাকেই দেখা গেছে। রূপালী পর্দায় তার সিনেমা যেমন সুপারহিট, ছোট পর্দার বিগ বসও তাই। অভিনয়, উপস্থাপনা- দুই জায়গাতেই নিজের সবটুকু উজাড় করে দিয়ে কাজ করেন সালমান।

তার জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের প্রতিটি সিজনেই থাকে নতুন নতুন চমক। যার কারণে এই রিয়েলিটি শো নিয়ে দর্শকদের মধ্যেও উত্তজনার কোনো শেষ নেই। গত ১১ বছর ধরে বিগ বসের আসর জমজমাট। এবার শুরু হতে যাচ্ছে শো-টির ১২তম সিজন। ইতিমধ্যে অডিশনও শুরু হয়ে গেছে। আসন্ন ১২তম এ সিজনে থাকছে আরো এক নতুন চমক।

শোনা যাচ্ছে, এবারের সিজনে সমপ্রেমীদের বিশেষ প্রধান্য দেয়া হবে। সমাজের মধ্যে জমে থাকা কিছু অন্ধ ধারণা ভেঙে ফেলার জন্যই নাকি এমন উদ্যোগ। সেই হিসেবে, বিগ বসের এবারের আসরে দেখা যাবে সমপ্রেমী দম্পতিদের। এছাড়া এমন এক সেলেব দম্পতিকে খুঁজে বের করার চেষ্টা চলছে, যারা এবারের সিজনের সবচেয়ে বিতর্কিত দম্পতি হবে।

আরো কানাঘোষা, বিগ বসের ১২তম সিজনে প্রতিযোগী হিসেবে বাছাই করা হতে পারে সেক্স অ্যাডিক্ট, স্ট্রিপার এবং এসকর্টদের। তবে বর্তমানে বিগ বস উপস্থাপক সালমান খান ব্যস্ত তার আরেক রিয়েলিটি শো ‘দস কা দম সিজন ৩’ এবং মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘রেস থ্রি’ নিয়ে। আগামী ১৫ জুন মুক্তি পাবে সালমানের ‘রেস থ্রি’।

ঢাকাটাইমস/৫ জুন/এএইচ

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮
৫১ বার পঠিত হয়েছে