1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে অবৈধ বিদেশি সিগারেট জব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান : মিলন জ্বালানি তেল বিক্রির বিধিনিষেধ তুলে নিলো সরকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের বৈঠক মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল

সেই দুই চালকের জামিন ফের নামঞ্জুর

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২৫ মে, ২০১৮

দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের হাত বিচ্ছিন্ন ও পরবর্তীতে মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বাসচালকদের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত।

আজ আসামিদের জামিনের আবেদন চেয়ে অ্যাডভোকেট হেলাল উদ্দিন পাটোয়ারী আদালতে বলেন, মামলার ধারাটি জামিনযোগ্য। জামিনযোগ্য ধারায় জামিন পাওয়া আসামির অধিকার। এ মামলায় জামিন না দিলে আইনের ব্যত্যয় ঘটে। এদিকে, আসামিদের জামিনের বিরোধিতা করেন শাহবাগ থানার জিআরও মাহমুদুর রহমান।

বিআরটিসি বাসের চালক ওয়াহিদ ও স্বজন পরিবহন বাসের চালক মো. খোরশেদের জামিন আবেদন শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম আবেদন নাকচ করে দেন।

গত ৩ এপ্রিল দুপুরে বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে যাচ্ছিলেন মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন। বাসটি হোটেল সোনারগাঁওয়ের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে পৌঁছালে হঠাৎ পেছন থেকে স্বজন পরিবহনের বাসটি বিআরটিসি বাসটির গা ঘেঁষে অতিক্রম করে। দুই বাসের চাপে গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকা রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ওই ঘটনার পর পথচারীরা রাজীবকে পান্থপথের শমরিতা হাসপাতালে ভর্তি করে। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৭ এপ্রিল তিনি মারা যান।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews