1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
আ. লীগকে পুনর্বাসিত করার পরিকল্পিত আয়োজন এটা: নাহিদ ইসলাম কিডনির কার্যক্ষমতা ফিরলেও অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হাদির: মেডিকেল বোর্ড মেসিকে ঠিকমতো দেখতে না পেয়ে উত্তাল কলকাতা, গ্যালারি ভাঙচুর করে মাঠে নামলেন দর্শকরা সবজির দাম এখনও চড়া—মাছের দামেও নেই স্বস্তি ট্রেলার মুক্তির আগেই শোরগোল সৃষ্টি করলো ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করিয়েই ঘরে ফিরবো কেরানীগঞ্জে ভবনে আগুন—৪২ জনকে উদ্ধার, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যমুনায় হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, দিলেন আশ্বাস হাদিকে হামলাকারী একজন শনাক্ত, খুঁজে দিলেই পুরস্কার: ডিএমপি আগামীকাল রুয়েটে শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন

সেনাপ্রধানের সঙ্গে সৌদি আরবের সশস্ত্র বাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌদি আরবের সশস্ত্র বাহিনীর প্রধান (চিফ অব জেনারেল স্টাফ) জেনারেল ফা’আদ হামেদ আল রুয়াইলি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সেনাবাহিনীর সদর দপ্তরে সাক্ষাৎকালে এক বৈঠকে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক, প্রশিক্ষণ ও অন্যান্য সহায়তার বিষয়ে আলোচনা করেন। খবর বাসসের

পরে বাংলাদেশ মিলিটারি একাডেমির আধুনিকায়ন ও অবকাঠামোগত উন্নয়নে সৌদি আরবের আর্থিক সহায়তার বিষয়ে সেনাবাহিনী প্রধান ও সৌদি সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এক চুক্তি স্বাক্ষর করেন। সেনাপ্রধান বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সশস্ত্র বাহিনীর প্রধানকে ‘বাংলাদেশ আর্মি ফ্রেন্ডশিপ মেডেল’ প্রদান করেন।

এর আগে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স প্রাঙ্গণে সেনাবাহিনীর একটি চৌকস দল জেনারেল ফা’আদ হামেদ আল রুয়াইলিকে গার্ড অব অনার প্রদান করে। এর পর জেনারেল ফা’আদ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স এলাকায় একটি বৃক্ষরোপণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। এতে বলা হয়, জেনারেল ফা’আদ হামেদ আল রুয়াইলির নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল দু’দিনের রাষ্ট্রীয় সফরে গত বুধবার ঢাকায় পৌঁছান। এ ছাড়া সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। সফর শেষে প্রতিনিধি দলটি শুক্রবার সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews