1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, ছেলে-মেয়ে আহত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, যা বলল ইরান ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু ড্রোন দিয়ে যেভাবে বিশ্বে ক্ষমতার ধারণাই বদলে দিল ইরান বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী ইইউ’র মধ্যে ইতালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার : স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতির শতকরা হার ৫ দশমিক ৫৪-তে পৌঁছেছে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

সেপ্টেম্বর মাসে সাধারণ পয়েন্ট-টু-পয়েন্ট মুদ্রাস্ফীতির শতকরা হার ৫ দশমিক ৫৪ তে পৌঁছেছে। গত আগস্ট মাসে যার শতকরা হার ছিল ৫ দশমিক ৪৯। সোমবার একনেক-এর সভায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাসওয়ারী ভোক্তা মূল্য সূচকের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

পরিসংখ্যান ব্যুরোর উপাত্তে দেখা গেছে, সেপ্টেম্বরে খাদ্যপণ্য মুদ্রাস্ফীতি শতকরা ৫ দশকরা ৩০ শতাংশে পৌঁছেছে। গত আগস্ট মাসে যার হার ছিল শতকরা ৫ দশমিক ২৭ শতাংশ । তবে খাদ্য ছাড়া অন্যান্য পণ্য মুদ্রাস্ফীতির হার সামান্য হারে বেড়েছে। এসব ক্ষেত্রে আগস্ট মাসে মুদ্রাস্ফীতির হার ৫ দশমিক ৮২ শতাংশ থেকে ৫ দশমিক ৯২-এ পৌঁছেছে।

গ্রামাঞ্চলে সাধারণ মুদ্রাস্ফীতির হার গত আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে সামান্য বেড়েছে। আগস্ট মাসে শতকরা ৫ দশমিক ৩৪ শতাংশ থেকে সেপ্টেম্বরে বেড়ে ৫ দশমিক ৪১ শতাংশে পৌঁছেছে।

শহরাঞ্চলে মুদ্রাস্ফীতির হার কিছুটা বেড়ে গেছে। গত আগস্ট মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৭৫ শতাংশ। সেপ্টেম্বরে তা বেড়ে ৫.৮০শতাংশে পৌঁছেছে।

পয়েন্ট-টু-পয়েন্ট জাতীয় মজুরি সূচক উর্ধ্বমুখি প্রবণতা পরিলক্ষিত হয়েছে। গত সেপ্টেম্বরে জাতীয় মজুরী সূচকের শতকরা হার ৬ দশমিক ৫১ শতাংশে পৌঁছেছে। গত আগস্ট মাসে যার হার ছিল শতকরা ৬ দশমিক ৪৩ শতাংশ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews