ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা বিএনপির

প্রতিনিধির নাম :

জীবন নিউজ, ঢাকা: ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ১১ নভেম্বরের পরিবর্তে ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। এর আগেও ৮ ও ১১ নভেম্বর সমাবেশ করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল দলটি।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অলমগীর একথা জানান।

মির্জা ফখরুল বলেন, কিছু সীমাবদ্ধতার কারণে ১১ নভেম্বরের পরিবর্তে ১২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি সরকার অনুমতি দিবে এবং সকল গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে দিবে।

মির্জা ফখরুল আরও বলেন, সরকার সমাবেশে কোনো বাধা দেবে না, সার্বিক সহযোগিতা করবে এটা বিএনপি আশা করছে। কোনো ধরনের বাধা দিলে সরকার আবারও প্রমাণ করবে তারা গণতন্ত্র চায় না।

তিনি বলেন, আমরা সংঘাতপূর্ণ পরিস্থিতি চাই না। সচেতনভাবে আমরা সংঘাত এড়িয়ে যাচ্ছি। গণতান্ত্রিক উপায়ে আমরা আমাদের সকল আন্দেলন চালিয়ে যেতে চাই।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
১৮ বার পঠিত হয়েছে