ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর Logo অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন Logo রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo অনিয়মের দায়ে পিরোজপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা Logo মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

স্কুলশিক্ষককে নির্যাতন, ইউপি মেম্বারের বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম :

নড়াইল: চাঁদার দাবিতে নড়াইলের লোহাগড়া উপজেলার মাঝিপাড়ায় মনি কুমার বিশ্বাস নামে এক স্কুলশিক্ষককে গাছে বেঁধে মারপিটের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে লাহুড়িয়া ইউপি সদস্যসহ ছয় জনের নামে মামলা দায়ের করা হয়েছে। নির্যাতনের পর স্কুল শিক্ষককে চিকিৎসা করতে না দিয়ে দুর্বৃত্তরা বাড়িতে অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ উঠেছে।

পরবর্তীতে মনি কুমারকে অসুস্থ অবস্থায় শুক্রবার রাতেই নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার বিবরণে ও স্কুল শিক্ষকের পারিবারিক সূত্রে জানা যায়, লোহাগড়ার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মনি কুমার বিশ্বাসের কাছে বেশ কিছুদিন যাবত পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো লাহুড়িয়া ইউপি মেম্বার আকবর হোসেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২ অক্টোবর রাতে লাহুড়িয়ার মনিরুল মোল্যার বাড়ির পুকুরপাড়ে গাছে বেঁধে মনি কুমারকে হাতুড়ি ও লাঠি দিয়ে মারধর করা হয়। নির্যাতনের হাত থেকে বাঁচতে তাদেরকে ৫০ হাজার টাকা দেন মনি কুমারের পরিবার।

আরও সাড়ে ৪ লাখ টাকা আদায়ের জন্য ব্যাংক চেক এবং স্ট্যাম্পে স্বাক্ষর নেয় অভিযুক্তরা। নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, মনি কুমারের স্ত্রী বাদি হয়ে ছয়জনের নামে থানায় মামলা দায়ের করেছেন। এদের মধ্যে রবিউল মোল্যাকে (৪৫) শনিবার দুপুরে গ্রেফতার করা হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭
২১ বার পঠিত হয়েছে