ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর Logo দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ Logo সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ Logo গিনিতে ভয়াবহ ময়লার ভাগাড় ধসের পর ক্ষোভ ও হতাশা Logo ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় শীর্ষক মতবিনিময় সভা Logo স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত Logo ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান

স্পেনের কোচ হিয়েরোর পদত্যাগ

প্রতিনিধির নাম :
স্পেনের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফার্নান্দো হিয়েরো। রাশিয়া ফুটবল বিশ্বকাপে প্রধান কোচের দায়িত্ব পালন করার আগে দলটির স্পোর্টিং ডিরেক্টর পদেই ছিলেন তিনি। এবার কোচের পদ থেকে পদত্যাগের সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, স্পেন দলের স্পোর্টিং ডিরেক্টর পদেও আর ফিরবেন না।
স্পেনের ফুটবল ফেডারেশন গতকাল এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিশ্বকাপ শুরুর দুইদিন আগে স্পেনের কোচ হুলেন লোপেতেগুইকে বরখাস্ত করেছিল দেশটির ফুটবল ফেডারেশন। কারণ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার চুক্তি করেছিলেন লোপেতেগুই। তখন তাত্ক্ষণিকভাবে ৫০ বছর বয়সী ফার্নান্দো হিয়োরোকে কোচের দায়িত্ব দিয়েছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
রাশিয়ায় স্পেনের বিশ্বকাপ মিশন অবশ্য শেষ ষোলোতেই থেমে গিয়েছিল। স্বাগতিক রাশিয়ার সঙ্গে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। এমন হতাশার বিশ্বকাপই হিয়োরোর পদত্যাগকে ত্বরান্বিত করেছে।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুলাই ২০১৮
২৬ বার পঠিত হয়েছে