ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গাজীপুরে ট্রাক-বাস সংঘর্ষে ২ জন নিহত Logo বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান Logo ভয়াবহ ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় ত্রাণের অপেক্ষায় হাজার হাজার মানুষ Logo অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় Logo অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন Logo ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী Logo প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে বাবর Logo নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

স্বাস্থ্যসেবা প্রতিটি এলাকায় পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম :

বিদ্যুতের মতো স্বাস্থ্যসেবাও প্রতিটি এলাকায় পৌঁছে দেওয়া হবে। দুর্গম এলাকার কোনও মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন। শনিবার মানিকগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলার ভাগবানপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি আটিগ্রাম ও কৃষ্ণপুর ইউনিয়নের মাঝামাঝি কোনও এক জায়গায় নারী ও শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ১০ শয্যা বিশিষ্ট একটি হাসাপাতাল নির্মাণেরও ঘোষণা দেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য বিভাগের যতগুলো সেবা প্রতিষ্ঠান আছে সবগুলো পর্যায়ক্রমে মানিকগঞ্জে করা হবে। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু রোধের কারণে আজ আমাদের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭২ বছর। প্রতিবেশি অনেক দেশের থেকে আমরা স্বাস্থ্য বিভাগে অনেক উন্নতি করেছি।’

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিভিল সার্জন খুরশিদ আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতালুন আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার সরকার প্রমুখ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮
১৫ বার পঠিত হয়েছে