1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, ছেলে-মেয়ে আহত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, যা বলল ইরান ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু ড্রোন দিয়ে যেভাবে বিশ্বে ক্ষমতার ধারণাই বদলে দিল ইরান বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী ইইউ’র মধ্যে ইতালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার : স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে বিএনপির ১৫০ নেতাকর্মীর নামে মামলা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮

হবিগঞ্জে বিএনপি ও শ্রমিকদলের ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সদর থানার এসআই লোকমান বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন। মামলায় পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়।

মামলার বিবরণে জানা গেছে, সোমবার জেলা শ্রমিকদলসহ বিএনপি নেতাকর্মীরা শায়েস্তানগরের দলীয় কার্যালয়ের সামনে মিলিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের নিষেধ করলে পুলিশ সদস্যদের হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালায়।

এ ঘটনায় সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল এ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মুহাইমিন চৌধুরী ফুয়াদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম এ মন্নান, জেলা শ্রমিকদল নেতা আবদুল হক, শেখ রহমত আলী, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সফিক, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন, যুবদল নেতা আরব আলী, দুলাল মিয়া, সোয়েব চৌধুরী, শামীম মিয়া, আওয়াল মিয়া, জাহির মিয়া, এমরান মিয়া ও লিংকন মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুল ইসলাম।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জি কে গউছ বলেন, জেলা শ্রমিকদলের শান্তিপূর্ণ মানববন্ধনের মতো কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে যে মামলাটি দায়ের করেছে তা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। একের পর এক পুলিশের মিথ্যা ও গায়েবি মামলায় গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। পুলিশের ওপর জনগণের আস্থা হারিয়ে যাচ্ছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews