ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দক্ষিণ লেবাননে ইসরাইলের ‘সুপরিকল্পিত’ ধ্বংসযজ্ঞের নিন্দা লেবাননের Logo মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী Logo স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট Logo কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ Logo ভোরে সুদানের রাজধানীসহ উত্তরাঞ্চলের দুই শহরে ড্রোন হামলা Logo বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর Logo রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : রিজভী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী Logo টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান

প্রতিনিধির নাম :

আন্তর্জাতিক ডেস্ক:  ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট হরমুজ প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করা ছয়টি জাহাজ থামিয়ে দিয়েছে। এসব জাহাজ ইরানি কর্তৃপক্ষ অনুমোদিত রুট ব্যবহার না করে প্রণালী পার হওয়ার চেষ্টা করছিল বলে সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনের এক সংবাদদাতা উপসাগরীয় অঞ্চল থেকে জানান, ‘গত রাতে ছয়টি জাহাজ নির্ধারিত পথের পরিবর্তে অন্য একটি রুট দিয়ে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে আইআরজিসি নৌবাহিনী সতর্কতামূলক গুলি ছুড়ে তাদেরকে থামিয়ে দেয় ও ফিরে যেতে বাধ্য করে।’

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল, একটি জাহাজকে ঘিরে একটি ‘ঘটনা’ ঘটেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

শনিবার ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছিল, সতর্কতামূলক গুলি ছোড়ার পর হরমুজ প্রণালীর দক্ষিণ এলাকা দিয়ে চলাচলের চেষ্টা করা চারটি জাহাজকে তারা থামিয়ে দিয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান কার্যত হরমুজ প্রণালীতে অবরোধমূলক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
২৮ বার পঠিত হয়েছে