ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে উৎসাহ দেবে পাকিস্তান Logo কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার Logo সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন Logo নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় জাতিসংঘের জোরালো সমর্থন চেয়েছেন উপদেষ্টা তিতুমীর Logo বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী Logo ভীষণ হতাশ : বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পর আক্ষেপ এমবাপ্পের Logo স্বাস্থ্যখাতের সংকটে অকালেই প্রাণ হারাচ্ছে কিউবার মানুষ Logo ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি মেসি Logo দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক উদ্ধার

হিলি সীমান্তে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা বিনিময় বিএসএফ-বিজিবির

প্রতিনিধির নাম :

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনীকে (বিএসএফ) মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে দুর্গা পূজার শুভেচ্ছা জানানো হয়।

সোমবার সকাল সাড়ে ১১টায় হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১নং সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সাম্পান্নার হাতে উপহারের মিষ্টি তুলে দিয়ে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে দুর্গা পূজার শুভেচ্ছা জানানো হয়।

বিজিবির পক্ষ থেকে ভারতের ১৯৯ পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক, ব্যাটালিয়নের স্টাফ অফিসারসহ অধীনস্থ হিলিসহ বিভিন্ন ক্যাম্পের জন্য ১০ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়। এসময় সেখানে বিজিবির চেকপোস্ট কমান্ডার হাবিলদার মিজান ও বিএসএফের চেকপোস্ট কমান্ডার এএল তার্কিসহ উভয় বাহিনীর নারী ও পুরুষ সৈনিকরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা সাংবাদিকদের জানান, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ১০ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানানো হয়। এসময় তারাও আমাদের শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে গত ১৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত এ পথে আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ২১ অক্টোবর থেকে এর কার্যক্রম যথারীতি চালু থাকবে। ভারত হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এ বন্ধের সিন্ধান্ত নেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮
৯ বার পঠিত হয়েছে