ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

২ মণ জাটকা উদ্ধার, ২ বিক্রেতার জেল

প্রতিনিধির নাম :

জীবন নিউজ প্রতিনিধি : বোরহানউদ্দিন উপজেলায় জাটকা বিক্রির অপরাধে ২ বিক্রেতাকে জেল দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বশির গাজী। তারা হলেন প্রফুল্ল দাস ও আবুল বাশার। এ সময় ২ মণ জাটকা উদ্ধার করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুল সালেহীন জানান, শনিবার বিকালে রাত ৮টা পর্যন্ত বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও পুলিশ বাহিনী জাটকা নিরোধ প্রতিরোধে উপজেলার বিভিন্ন বাজারে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে স্থানীয় রানীগঞ্জ বাজার থেকে বড় মানিকা ইউনিয়নের বাটামারা গ্রামের মাছ বিক্রেতা আবুল বাশার এবং পৌরসভার ইউছুব নগর বাজার থেকে সাচনা ইউনিয়নের দরুন বাজার এলাকার প্রফুল্ল দাসকে আটক করেছেন।

এ সময় উভয় বাজার থেকে প্রায় ২ মণ জাটকা আটক করা হয়েছে। রাত সাড়ে ৯টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃতদের ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
১৭ বার পঠিত হয়েছে