1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:

অনুপ্রবেশের দায়ে বিএসএফের তিন সদস্যকে হেফাজতে নিয়েছে বিজিবি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭

রাজশাহীর পবা উপজেলার চর মাঝাড়দিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে বিএসএফের তিন সদস্যকে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১) সদস্যরা। সোমবার ভোরে তারা পবা উপজেলার হারুডাঙ্গা এলাকায় ঢুকে পড়ে।

এ ব্যাপারে বিজিবি-১ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার জানান, হারুডাঙ্গা সীমান্তে সীমানা পিলার ভাঙা ছিল। ভুল করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী’র (বিএসএফ) মুর্শিদাবাদের হারুডাঙ্গার ৮৩ ব্যাটালিয়নের তিন সদস্য বাংলাদেশ সীমানায় ঢুকে পড়ে। এ সময় বিজিবি সদস্যরা তাদেরকে হেফাজতে নেয়।

এ নিয়ে পতাকা বৈঠক আহ্বান করেছে বিজিবি। বৈঠকের পর দুপুরে তাদের ফেরত দেওয়া হবে বলে জানা গেছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews