ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইংল্যান্ডের কোচ হিসেবে ল্যাঙ্গারকে পছন্দ লেহম্যানের Logo পুলিশকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ দিলেন আরপিএমপি কমিশনার Logo আফগানিস্তানে ভয়াবহ বন্যায় শতাধিক নিখোঁজের সন্ধানে উদ্ধারকারীরা Logo চিলিতে ভারী বৃষ্টিতে ১০ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা Logo সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের Logo আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী Logo মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনায় এক মাসের সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম Logo আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন Logo হাতিমারা-ছনবাড়ী সড়ক প্রশস্তকরণে ১৩৫৯ কোটি টাকার প্রকল্প গ্রহণ

অ্যাশেজের মাঝে টেনিস কোর্টে স্মিথ

প্রতিনিধির নাম :

দুর্দান্ত ফর্মে আছে টিম অস্ট্রেলিয়া। অ্যাশেজ জেতা হয়ে গেছে তাদের। সামনে বক্সিং ডে টেস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫-০ হোয়াইটওয়াসের লক্ষ্য অজিদের। আর এরই মাঝে টেনিস কোর্টে ফুরফুরে মেজাজে পাওয়া গেল অজি অধিনায়ক স্মিথকে।

চলতি সিরিজে ব্যাট হাতে ব্রিটিশ বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন স্মিথ। পার্থ টেস্টে কেরিয়ারের দ্বিতীয় ডবল সেঞ্চুরি তুলে নিয়েছেন। ইংল্যান্ডের বোলিং আক্রমণকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট কেরিয়ারে সর্বোচ্চ রান ২৩৯ হাঁকিয়েছেন ডানহাতি ব্যাটাসম্যান।

২৬ ডিসেম্বর থেকে শুরু অ্যাশেজের চতুর্থ টেস্ট। তার আগে মেলবোর্ন পার্কে প্রাক্তন উইম্বলডন ফাইনালিস্ট মিলস রাওনিকের সঙ্গে ব়্যাটেক হাতে ম্যাচ খেলতে নেমে পড়েন স্মিথ।

নতুন বছরের প্রথম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের জন্য প্রস্তুতি সারছিলেন রাওনিক। কোর্টের উল্টোদিকে প্রতিপক্ষ হিসেবে স্মিথকে পেয়ে অজি অধিনায়কের সঙ্গে কয়েকটা সেট খেলার সুযোগ হাতছাড়া করতে চাননি কানাডিয়ান টেনিস তারকা।

রাওনিকের সঙ্গে টেনিস খেলার মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে স্মিভ লিখেছেন, ‘টেনিস কোর্টে সময়টা দারুণ উপভোগ করলাম, এবার ওর সঙ্গে টেনিস কোর্টে মুখোমুখি হলাম, পরের বার আশা করি ক্রিকেট নেটে মুখোমুখি হলে লড়াইটা জমবে।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭
২০ বার পঠিত হয়েছে