1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

আদালতে হাজিরা দিলেন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭

সিলেট এমসি কলেজের ছাত্রাবাস পোড়ানোর মামলায় আদালতে হাজিরা দিয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতাকর্মী।

রবিবার সকালে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে হাজিরা দেন তারা।

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট ফখরুল ইসলাম জানান, উচ্চ আদালত থেকে আসামিরা জামিনে রয়েছেন। মামলার ধার্য তারিখ থাকায় তারা আদালতে হাজিরা দেন।

যেসব নেতাকর্মী আদালতে হাজিরা দিয়েছেন, তারা হলেন- সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক, ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মো. আলমগীর, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজ পুরকায়স্থ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক সদস্য সৌরভ দাস, বাবলা, আতিকুর রহমান, মৃদুল কান্তি সরকার এবং শ্রমিকলীগ নেতা আবু সরকার।
প্রসঙ্গত, ২০১২ সালের ৮ জুলাই এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের পর আগুন দেয়া হয়। এতে ছাত্রাবাসের ৪২টি কক্ষ আগুনে পুড়ে যায়।

 

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews