1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বাগেরহাটে নিহত ২

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। শনিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সিংগাতী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আজিজুল চৌধুরী (৪০) ও মুরছালিম চৌধুরী (৩০)। নিহত আজিজুল মোশারফ চৌধুরীর ছেলে এবং মুরছালিম এরশাদ চৌধুরীর ছেলে। তাদের বাড়ি সিঙ্গাতী গ্রামের উত্তর পাড়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এরশাদ চৌধুরীর ভাইয়ের ছেলে মাসুম চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা ও এলাকার প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায় এবং সংঘর্ষ শুরু হয়।

প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। আহতদের মোল্লাহাট, খুলনা এবং গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে আজিজুল চৌধুরী এবং পরে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মুরছালিম চৌধুরী মারা যান। নিহত মুরছালিম এরশাদ চৌধুরীর ছেলে এবং আজিজুল চৌধুরী ভাতিজা বলে জানা গেছে। এছাড়া আহতদের মাঝে আশঙ্কাজনক তিন জনকে উন্নত চিকিৎসার জন্য গত রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলেন, ইমতিয়াজ চৌধুরী (২১), হোসেন চৌধুরী (২৩) ও তরিকুল ইসলাম শরীফ (৩৮)।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান, “সংঘর্ষের পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।” এছাড়া নিহতদের ময়নাতদন্ত শেষে রবিবার বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। নিহতদের পরিবার সুত্র জানায়, ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর টহলের কারণে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews